বেহাল গঙ্গারামপুর রেল স্টেশনের রাস্তা, অতিসত্বর এই রাস্তা মেরামতের দাবি
দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম জায়গা গঙ্গারামপুর শহর। এই শহরে অদূরে রয়েছে গঙ্গারামপুর স্টেশন। যেখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী যাওয়া-আসা করেন। বিগত প্রায় ১ বছরের অধিক সময় ধরে গঙ্গারামপুর স্টেশনে ঢোকার মূল রাস্তা বেহাল থাকায় সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ, এলাকার বাসিন্দা সহ রেল যাত্রীরা। রাস্তাটি এতটাই দুর্বিষহ যে কোন অসুস্থ রোগী বা কারো খুব প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করা দুষ্কর হয়ে উঠছে।
মূলত এই রাস্তার পাশেই রয়েছে গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড। কাজেই ওয়ার্ডের প্রচুর বাসিন্দারা এই পথটি ব্যবহার করে মূল পথ হিসেবেই। এছাড়াও স্টেশনে প্রচুর মানুষ এই পথ দিয়ে আসা-যাওয়া করেন কিন্তু মুশকিল একটাই দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভর্তি হয়ে যাওয়া যেমন বর্ষার সময় সমস্যা হয় পাশাপাশি প্রায়শই ছোট ছোট দুর্ঘটনা লেগে রয়েছে। রাস্তাটি রেলের দপ্তরের হওয়ায় এই রাস্তাটির সংস্কারের কোনো রকম উদ্যোগ নিতে দেখা যায়নি রেল কর্তৃপক্ষের। এর আগে গঙ্গারামপুর পৌরসভার তরফে রাস্তাটি মানুষের চলাচলের সুবিধার জন্য সংস্কার করা হয়েছিল কিন্তু যেহেতু রাস্তাটি রেল দপ্তরের কিন্তু তাদের কোনরকমে রাস্তার সংস্কারের বিষয়ে আজও কোনো রকম ব্যবস্থা নিতে দেখা যায়নি। এলাকার বাসিন্দা সহ পথ চলতি মানুষ যাত্রীদের একটাই দাবি অতিসত্বর এই রাস্তা মেরামত করা হোক।
এ বিষয়ে গঙ্গারামপুর সিপিআইমের জোনাল এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী জানান, " গঙ্গারামপুর একটি ব্যস্ততম ব্যবসা প্রতিষ্ঠিত জায়গা দীর্ঘদিন ধরেই রেলস্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রচুর মানুষ স্টেশন থেকে তাদের কাজকর্ম বিভিন্ন জায়গায় যাতায়াত করে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় সমস্যা করেছেন সকলে রেল দপ্তরের উচিত অতিসত্বর সকলের কথা মাথায় রেখে রাস্তাটি সংস্কার করা হোক তাতে সবাই উপকৃত হবেন"। এখন এটা দেখার বাকি গঙ্গারামপুর রেলস্টেশনের বেহাল রাস্তা সংস্কারের কত দ্রুত পদক্ষেপ নিচ্ছে রেল দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ