Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর সুস্থতা ও আরোগ্য কামনায় পূজা করে প্রচার শুরু তৃণমূলের

মুখ্যমন্ত্রীর সুস্থতা ও আরোগ্য কামনায় পূজা করে প্রচার শুরু তৃণমূলের

Prayer for Mamata


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

গতকাল জলপাইগুড়ি জেলার ক্রান্তির চেকেন্দা ভান্ডারি ময়দানে মুখ্যমন্ত্রী জনসভা সেরে হেলিকপ্টারে ফেরার সময় মুখ্যমন্ত্রীর দূর্যোগের মধ্যে পড়ে। জরুরী অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে চোট পান। আর তাই বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মন্দিরে পূজা দিলেন। 



পাশাপশি তৃণমূল নেতৃত্ব জানায় মা ভান্ডানীর কৃপায় নেত্রী বড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে। এদিন ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানী মন্দিরে গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী সহ তৃণমূল নেতারা ৫০ টা ঢাক নিয়ে মন্দিরে পূজা দেন।উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মা ভান্ডানীর ওপর অগাধ বিশ্বাস ও আস্থা।এই কারণে মুখ্যমন্ত্রীর সুস্থতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়ের কামনা করেন তারা। 




মন্দিরে পুজো দেওয়ার পর গোটা ভান্ডানী বাজার এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ৪ নং আসনের প্রার্থী মমতা সরকার বৈদ্য, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, আইএনটিটিইউসি নেতা আলম রহমান সহ অনেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code