Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job Update: স্নাতক যোগ্যতায় শিলিগুড়ি পুরনিগমে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত

স্নাতক যোগ্যতায় শিলিগুড়ি পুরনিগমে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত 


Job


শিলিগুড়ি পুরনিগমে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (লিগ্যাল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই শিলিগুড়ি পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে বলা হচ্ছে।



এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকার পাশাপাশি সিভিল কেসে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


১৬ জুন ’২৩ বেলা সাড়ে ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন সকাল সাড়ে ১০ টা থেকে ১২টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের। জানা যাচ্ছে প্রথমে ৬ মাসের মেয়াদে নিয়োগ করা হবে পরে মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন ও ৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।



বিস্তারিত জানতে শিলিগুড়ি পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code