Governor C.V. Ananda Bose: খোঁজ নিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সুস্থতা জানতে পেরে স্বস্তি পেলেন রাজ্যপাল
![]() |
| প্রতীকী চিত্র |
জলপাইগুড়িতে দুর্যোগের মুখোমুখি হয়ে জরুরি অবতরণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরী অবতরণ হয়। সেখানে নামতে গিয়ে কোমর ও পায়ে ছোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় বলে খবর। এই খবর জানতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল (Governor C V Ananda Bose)। টুইটারে গভর্নর সিভি আনন্দ বোস জানিয়েছেন, দুর্যোগের মধ্যে পড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। তড়িঘড়ি নামতে গিয়ে পা-কোমরে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তিনি। তবে এর মধ্যেই তাঁর খোঁজ নেন রাজ্যপাল। আপাতভাবে সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী, দেখে স্বস্তি প্রকাশ করেন তিনি।
উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ক্রান্তিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকন্ঠপুরে জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় ঝড়-বৃষ্টির মুখোমুখি হয় কপ্টার। ফলে জরুরি অবতরণ করতে বাধ্য হয় কপ্টার। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় কপ্টারটি। কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা। তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন বলে জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ