Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবসর নিতে চলেছেন মুখ্যসচিব দ্বিবেদী, বাড়বে কি এক্সটেনশন?

অবসর নিতে চলেছেন মুখ্যসচিব দ্বিবেদী, বাড়বে কি এক্সটেনশন? 

Harikrishna Diwbedi



দুদিন বাদেই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। আলাপন বন্দোপাধ্যায়ের পর মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছেন তিনি। জানা যাচ্ছে এক মাস আগেই কেন্দ্রকে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশন চেয়ে চিঠি লিখেছে রাজ্য। কিন্তু চিঠির কোনো উত্তর এখনও মেলেনি বলেই খবর।



এক্সটেনশন এর জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এ প্রায় এক মাস আগে চিঠি পাঠিয়েছে রাজ্য। তবে এখনো কোনো উত্তর না মেলায় পরবর্তী মুখ্যসচিব কে হবেন তা ভেবে রেখেছে রাজ্য।



নবান্ন আশাবাদী এক্সটেনশন মিলবে দ্বিবেদীর। তবে এর আগে আলাপন বন্দোপাধ্যায়ের সময় ১০ দিন আগেই চিঠি এসেছিল তবে এবার এখনও চিঠির উত্তর মেলেনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code