অবৈধভাবে এশিয়ান হাইওয়েতে পার্কিং করে রাখা ভিন রাজ্যের লরি। আর সেই গাড়ীর বিরূদ্ধে অভিযানে নামলো ধূপগুড়ি ট্রাফিক গার্ড
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বুধবার সকালে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়েতে যানজট মুক্ত করতে অভিযানে নামে ধূপগুড়ি ট্রাফিক ওসি সুবীর সাহা। দুইটি লরিকে আটক করে পুলিশ।
জানা যায়, অবৈধ ভাবে হাইওয়ের ওপর গাড়ি দাঁড় করিয়ে খেতে যান চালকরা। যার যেরে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হয় অন্যান্য গাড়ী চালক দের। সেই সাথে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে এই উদ্ধক ট্রাফিক গার্ডের।
ট্রাফিক গার্ড সূত্রে খবর, এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ। বিভিন্ন জায়গায় পার্কিং জোন থাকলেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখায় যানজট তৈরী হয় যার ফলে দুর্ঘটনা ঘটে। আগামীদিনেও এরকম অভিযান চলবে। সতর্ক করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ