১২ঘন্টা বনধ, রাস্তা অবরোধ আদিবাসী সম্প্রদায়ের, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন
বর্ধমানের মন্তেশ্বর বামুনিয়া বাজারে আদিবাসী সম্প্রদায় মানুষরা ১২ঘন্টা বাংলা বনধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী।
বর্ধমানের মন্তেশ্বরের বামুনিয়া বাজারে আদিবাসী সেঙ্গেল অভিযান এর ডাকা সোমবার ১২ ঘন্টার বনধ এর সমর্থনে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তারা । স্তব্ধ যান চলাচল।
প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া জেলার মোর জঙ্গলপুর এলাকায় ১০০ আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বয়কট, এছাড়াও ঝাড়গ্ৰাম এলাকায় আদিবাসী পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদে এদিনের এই আদিবাসী সম্প্রদায় মানুষদের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।
এদিকে এই অবরোধের জেরে যানবাহন চলাচল বন্ধ,বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ