বিয়েবাড়িতে এসে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, ৩ শিশু সহ আহত ১৩
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বিয়েবাড়িতে এসে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। পন্যবাহী গাড়ি উল্টে আহত ১৩।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের হরিমন্দির সংলগ্ন এলাকায়।আহতদের মধ্য সাত জন মহিলা,তিনজন শিশু এবং তিনজন পুরুষ রয়েছে।দুইজন মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ির সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা যায় বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ একটি পন্যবাহী গাড়িতে প্রায় ২২ জন বীরপাড়া এলাকা থেকে জল্পেশ যাচ্ছিলেন।এদিন তারা মাকড়াপাড়া মন্দিরের পুজো দিয়ে একটি পন্যবাহীতে গাড়িতে তারা ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন।আচমকাই হরিমন্দির সংলগ্ন এলাকায় একটি গাড়িকে পাস কাটাতে গিয়ে যাত্রী সমেত গাড়িটি উল্টে যায়।রাস্তার উপরেই উল্টে যায় গাড়িটি।ঘটনায় আহত হয় ১৩ জন।
আহতদের উদ্ধার করে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে।সকলের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার করা হয়।দুইজন মহিলার আঘাত গুরুতর হওয়ার তাদের জলপাইগুড়ি পাঠানো হয়।এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ