গ্রেপ্তার ভুয়ো সেনা জওয়ান, বাজেয়াপ্ত দুটি এয়ারগান, ভুয়ো পরিচয় পত্র
পশ্চিমবর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার ভুয়ো সেনা জোওয়ান বাজেয়াপ্ত দুটি এয়ারগান, ভুয়ো পরিচয় পত্র, ভুয়ো পোশাক ও সেনাবাহিনী লেখা বাইক।
ধৃত যুবকের নাম হায়দার বেগলু। সে ছত্রিশগড়ের বাসিন্দা জানা গিয়েছে। কয়েক মাস ধরে দুর্গাপুরের ওই ভাড়া বাড়িতেই সেনাবাহিনীর পরিচয় দিয়ে ছিল বলে খবর।
গোপন সূত্রে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ, তারপরেই শনিবার রাতে সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃত যুবক সেনাবাহিনীর পরিচয় দিয়ে কোন অবৈধ কারবারের সাথে জড়িত ছিল কিনা বা কি কারণে সেনাবাহিনীর পরিচয় দিয়ে ওই ভাড়াবাড়িতে ছিল পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ