Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টেশনে পরে মৃত দেহ, হেলদোল নেই প্রশাসনের!

স্টেশনে পরে মৃত দেহ, হেলদোল নেই প্রশাসনের!




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বর্ধমান রেলস্টেশন এলাকায়। মৃত্যুর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলও মৃতদেহ উদ্ধার করতে আসেনি রেল পুলিশ অভিযোগ স্থানীয়দের।




প্রতিদিন লক্ষ‌্য লক্ষ্য মানুষের সমাগম বর্ধমান রেলস্টেশনে। সমাগম অনেক ভিক্ষুক,মানসিক ভারসাম্যহীন এবং নেশাখোর দের। তেমনই অজ্ঞাত পরিচয়ের এই ব্যাক্তি সকাল থেকে রেলস্টেশনে বাইরে রেলস্টেশন চত্বরে সাইকেল স্ট্যান্ডের সামনে ঘোরা ফেরা করছিলো বলে জানান স্থানীয় টোটো চালক ও গাড়ি স্ট্যান্ডের কর্মীরা। বেলা গড়াতেই দেখেন সাইকেল স্ট্যান্ডের পাশে নিথর অবস্থায় পরে রয়েছে। টোটো চালকরা অনেক ডাকা ডাকি করলেও কোনো সারা মেলেনি অজ্ঞাত পরিচয়ের এই ব্যাক্তির। অবশেষে তাকে নাড়া দিতেই দেখেন দেহ শক্ত হয়ে গেছে। নিশ্বাস নেই বলে জানান টোটো চালকরা।




স্থানীয় ব্যবসায়ী ও গাড়ি স্ট্যান্ডের কর্মীরা বলেন সকাল থেকেই দেখছি এখানে এই লোকটি ঘোরাফেরা করছিলো। এখানে অনেক নেশাখোর লোকজন আসা যাওয়া করে আমরা ও সেটাই ভিবেছি। কিন্তু এখন দেখছি ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না। শরীর শক্ত হয়ে গেছে।অতি তারাতারি এই মৃতদেহ উদ্ধার করার দাবি করেন স্থানীয় ব্যবসায়ী ও স্ট্যান্ডের কর্মীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code