Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2023: দশমবার আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস

IPL 2023: দশমবার আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস

IPL 2023



দশমবার আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের সামনে মুখ থুবড়ে পড়লো গুজরাট টাইটানস। এদিন ১৭৩ রান তাড়া করতে নেমে ১৫৭ রানেই অল আউট হয়ে গেল গুজরাত। ১৫ রানে ম্যাচ জিতল গুজরাত। 



এই নিয়ে দশম বার আইপিএলের ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। রুতুরাজের লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদে গুজরাট টাইটানসের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। চাহার-জাদেজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অল-আউট করে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই। 


এদিন চেন্নাইয়ের হয়ে রুতুরাজ ও কনওয়ের দুরন্ত ইনিংস ১৭২ রানের স্কোর দাড় করাতে যথেষ্ট ভূমিকা পালন করে। এদিকে গিল (৪২) ও রশিদ খান (৩০) এর লড়াই ব্যর্থ করে ফাইনালের টিকিট কেটে নিল সিএসকে। 



উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল এই প্রথমবার অল-আউট হয় গুজরাট টাইটানস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে টাইটানসকে প্রথমবার পরাজিত করে চেন্নাই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code