Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার পুলিশের সাফল্য, শতবর্ষ প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার চার চোর

কোচবিহারে মন্দিরের চুরি কান্ডে সফলতা কোচবিহার পুলিশের

mandir
শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির



কোচবিহারে মন্দিরের চুরির ঘটনার চার দিনের মধ্যেই গ্রেফতার হল চার চোর, তাও আবার চুরি যাওয়া সামগ্রী সহকারে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চার চোরকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার বিশেষ পুলিশ দল। এই দলের পেছনে বড় কোন ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শতবর্ষ প্রাচীন কোচবিহারের ১৫ নং ওয়ার্ডের শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির থেকে ২১ তারিখ রাতে ১২ ভরী সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি তদন্ত শুরু করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এলাকাবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে।

কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, এক মহিলা সহ চারজনকে চুরিকৃত সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে । পুলিশের দ্বারা প্রকাশিত ধৃতদের নাম বিষ্ণু রায়, মধু বর্মন, নীলা বর্মন ও রতন কর্মকার।

উল্লেখ্য ধৃতদের মধ্যে দুজন কোচবিহারের বাসিন্দা এবং মধু বর্মন ও নীলা বর্মন তারা পরস্পরের স্বামী-স্ত্রী এবং এরা আলিপুরদুয়ারের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর।

তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে একটি টিকলি টানা, একটি কোমরের ছাপা, জোড়া পায়ের নুপুর, দুটি নাকের দুল, একজোড়া কানের দুল, একটি হাড়ের লকেট, একটি ঠাকুরের সোনার ছাতা, একটি হাতের বালা, একটি হাতের চুরি, একটি কানে ঝুমকা, তিনটি সোনার বাট, একটি রুপার বাট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code