Latest News

6/recent/ticker-posts

Ad Code

Arijit Singh : এবার রাজার শহর কোচবিহারে অরিজিৎ সিং !

Arijit Singh : এবার রাজার শহর কোচবিহারে অরিজিৎ সিং ! 



Arijit Singh, Cooch Behar palace



গত এপ্রিলের শুরুতেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসেছিলেন অরজিৎ সিং।  তার রেশ কাটতে না কাটতেই সামনে এলো বড় খবর। এবার রাজার শহর কোচবিহারে আসছেন অরিজিৎ এমনটাই জানা যাচ্ছে।


শিলিগুড়িতে আসার সময় থেকেই স্যোসাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিলো কোচবিহারে অরিজিৎ সিং-কে আনা যায় কিনা, যেমন কথা তেমন কাজ। কোচবিহারের একটি সংস্থা ইতিমধ্যে এই বিষয়ে জেলা শাসকের দপ্তরে কথা বলেছেন বলে জানা গিয়েছে। সবুজ সংকেত মিলেছে বলেই খবর।


কথা চলছে অরিজিৎ সিং এর ম্যানেজারের সাথেও। কোচবিহারে আসার ইচ্ছা প্রকাশ করেছেন গায়ক অরিজিৎও বলে জানিয়েছেন আয়োজক সংস্থা। তবে সূত্রের খবর আনুষ্ঠানিক ভাবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশাবাদী কোচবিহারের উদ্যোগ গ্রহণকারী সংস্থার সদস্যরা।


কিন্তু কবে আসবেন অরিজিৎ কোচবিহারে ? আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী বছর ২০২৪ এর প্রথম সপ্তাহেই কোচবিহার রাজবাড়ি লাগোয়া স্টেডিয়ামে আসতে চলেছেন অরিজিৎ সিং।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code