IPL 2023: পাঞ্জাব কিংসকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো গুজরাট টাইটানস
দুই দলই গত ম্যাচে হেরে আজ পরস্পরের মুখোমুখী হয়েছিল। যদিও আজ গুজরাটের কাছে টানা দ্বিতীয় হার স্বীকার করতে হলো পাঞ্জাব কিংসকে।
প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান পান ম্যাথু শর্ট (২৪ বলে ৩৬)। এরপর বলার মতো রান শুধু জিতেশ শর্মা (২৫), স্যাম কুরান (২২) এবং শাহরুখ খান (২২)। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা ধাওয়ান (৮)। গুজরাটের হয়ে দুটি উইকেট পান মোহিত শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হার্দিক বাহিনী। ঋদ্ধিমান সাহা (১৯ বলে ৩০) আউট হয় গেলেও দুর্দান্ত অর্ধ শতরান করেন শুভমান গিল। তিনি ১টি ছয় ও ৭টি চারের সাহায্যে ৪৯ বলে ৬৭ রান করেন। হার্দিক (৮) ব্যর্থ হলেও টার্গেট তাড়া করতে চেপে পড়তে হয়নি তাদের। ১ বলে বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী হয় তারা।
আজকের জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো গুজরাট টাইটানস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ