Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB News: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ঘিরে তোলপাড়

দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ঘিরে তোলপাড়

tmc protester



বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীদের আলাদা করে কর্মী সম্মেলনকে ঘিরে তোলপাড় আসানসোলের রাজনৈতিক মহল। ফের গোষ্ঠী কোন্দল এলো প্রকাশ্যে কুলটি বিধান সভায়। তৃণমূলেরই একটি অংশ কুলটিতে বঞ্চিত তৃণমূলের নাম দিয়ে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই কর্মী সম্মেলন করেন।

এদিন বঞ্চিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কুলটি ব্লকের প্রাক্তন সভাপতি বিমান আচার্য্য,রাজ্যের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী,প্রাক্তন কুলটি মিউনিসিপালিটি চেয়ারম্যান বাচ্চু রায়,প্রাক্তন কাউন্সিলার রাজা চ্যাটার্জী সহ ব্লকের প্রাক্তন নেতা সহ কয়েকশো কর্মী সমর্থকরা।

পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের এমন একটি বিক্ষুব্ধ অংশের আলাদা করে বঞ্চিত তৃণমূলের নাম দিয়ে সম্মেলন করার বিষয়টি তৃণমূলের অন্তর কলহের চরম দিকটিকেই সামনে আনলো এদিন। এদিন কর্মী সম্মেলনে তারা প্রকাশ্যে বলেন এখন কুলটি ব্লকের যারা তৃণমূলের দায়িত্বে আছেন তারা পুরোনো কর্মীদের কোনো পাত্তা দেয়না, এই কথা জেলার নেতৃত্বদের বলেও কোনো লাভ হয়নি। কোনো মিটিং মিছিলে ডাকা হয়না পুরোনো কর্মীদের। কিছু চোর ডাকাতদের নিয়ে এখন সংগঠন করা হচ্ছে কুলটিতে।এই নীতি মেনে নেওয়া যাবে না। এই কারণে বারবার প্রায় প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারতে হয় কুলটি বিধানসভায়।

তারা সম্মেলনের মধ্য দিয়ে ডাক দেয় আগামী দিনে বঞ্চিত কর্মীদের নিয়ে তৃণমূল ভবন এবং নবান্ন গিয়ে অভিযান করা হবে।এবং দলের সুপ্রিমোকে কুলটির এই অবস্থা নিয়ে জানানো হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code