Anubrata Mandal : অবশেষে দিল্লীর পথে অনুব্রত মণ্ডল
অবশেষে অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রায় ছাড়পত্র দিল আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর সশরীরে হাজিরার ব্যবস্থা করতে আসানসোল জেলের সুপারকে ই-মেল করে ইডি। দিল্লিতে নিয়ে যেতে ইডি-র আর্জি মঞ্জুর আসানসোলের বিশেষ আদালতে।
বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি চায় সিবিআই। প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrent) দাখিল হলে তা খতিয়ে দেখে বিচারক আবেদন মঞ্জুর করেন।
কোনও জেলে বন্দি থাকা অবস্থায় কাউকে ভারতের যে কোনও জায়গায় নিয়ে যাওয়া আইনসিদ্ধ। এমনকী এর আগেও অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে দুবরাজপুর (Dubrajpur) পুলিশ লকআপে নিয়ে যাওয়া হয়েছিল। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যেতেই পারে।
অনুমোদন পাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী দল অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দু, একদিনের মধ্যেই অনুব্রতকে (Anubrata Mandal) দিল্লি তিহার জেলে নিয়ে যাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কোন পথে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, সেই পদ্ধতি নিয়েই আলোচনা চলছে। সূত্র মারফত জানা গিয়েছে, ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে। সে ক্ষেত্রে ট্রেনের টিকিট এবং পুলিশি ব্যবস্থা নিশ্চিত হলেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ