হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকা স্কুটি গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-
রবিবার সন্ধ্যায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া মোড় সংলগ্ন সাইনি হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকা হোটেল মালিকের স্কুটি গাড়ি চুরি করতে গিয়ে হোটেলের কর্মীদের কাছে হাতে নাতে ধরা পড়লো তিনজন মোটর সাইকেল চোর।
ধৃত তিনজন চোরকে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় সাইনি হোটেলের মালিক। জানা যায় ধৃত তিনজনেই বারাবনি ব্লকের বড়ডাঙ্গা এলাকার বাসিন্দা।
ধৃতদের নাম হলো সুকেন মারান্ডি (১৮),রাধে মারান্ডি (২৫) ও সাহেব মারান্ডি(২১)। পুলিশ ধৃতদের কাছে থেকে একটি সুজুকি মোটর সাইকেল সহ কয়েকটি গাড়ির চাবি এবং একটি মাস্টার চাবি উদ্ধার করেছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় তিনজন ধৃত যুবক খাবার খাওয়ার জন্য সাইনি হোটেলে যায়, খাবার খেয়ে ফাঁকা সময় দেখে একজন গিয়ে মাস্টার চাবি দিয়ে দাঁড়িয়ে থাকা স্কুটি গাড়িটি খুলে গাড়ি চালু করে। ঠিক সেই মুহূর্তে হোটেলের রায় বাবু নামক এক কর্মী তাকে ধরে ফেলে। সেই ছবি ধরা পড়ে যায় হোটেলে থাকা সিসিটিভি ক্যামেরায়।
হোটেলের মালিক সুমিত কুমার সূত্রধর জানান ওই তিন জন যুবক খাবার খেতে এসে,ফাঁকা সময় দেখে স্কুটি খুলে চম্পট দেবার চেষ্টা করছিল আমরা বুঝতে পারিনি তবে হোটেলের কর্মচারী যদি না দেখতো তবে হয়তো তারা গাড়ি নিয়ে চম্পট হয়ে যেতো।
কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে তাদের নিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ