Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বেতন বন্ধ হল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের

এবার বেতন বন্ধ হল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের 

Sukanna Mandal


এবার বেতন বন্ধ হল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। নির্ধারিত ছুটি শেষ হলেও স্কুলে না যাওয়ায় জানুয়ারি থেকে বেতন বন্ধ হল সুকন্যা মণ্ডলের। সুকন্যা তাঁর প্রাপ্য ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও কাজ যোগ দেননি। স্কুল থেকে কাজে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়ে চিঠি দিলেও উত্তর দেননি বলে জানা গেছে। এরপরই জানুয়ারি মাস থেকে তাঁর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের নির্দেশে বেতন বন্ধ।



২০১৪ সালে বোলপুরে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান সুকন্যা। কিন্তু তিনি নাকি কোনদিনই স্কুলের যাননি! স্কুল থেকে হাজিরার খাতা পাঠিয়ে দেওয়া হত বাড়িতে। সেই খাতায় সই করে বেতন পেতেন তাঁর মেয়ে। এমনি অভিযোগ উঠেছিল মণ্ডডলের নামে।  গত বছরের অগস্টে গোরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপর সুকন্যার স্কুল না যাওয়ার খবর জানা যায়। 




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code