Coochbehar Air Ticket Booking : পিছিয়ে গেল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার দিন, কবে শুরু হবে জানুন
স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক বলেছিলেন কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। গত ৩ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেছিলেন সাংসদ নিশীথ প্রামানিক। সেখানেই তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উরান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।
মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই এই বিমানে চড়া যাবে। কিন্তু নানান রকম ত্রুটি এবং সমস্যার কারণে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার দিন পিছিয়ে গেল। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হবে। অত্যন্ত স্বল্প খরচে বিমান যাত্রা।
২০ তারিখ নাগাদ একটি ট্রায়াল রান হতে পারে! তারপর দিন থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা এমনটাই আশা করা হচ্ছে।
প্রতিদিন দুপুর ১২ টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে অবতরণের ১৫ মিনিট পর ছাড়বে এই বিমান। বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় পৌঁছে যাবে। ভুবনেশ্বর জামশেদপুর বাংলাদেশ কলকাতা হয়ে কোচবিহারে যাবে এই বিমান ।
দীর্ঘ টালবাহানার পর কোচবিহার বিমানঘাটি থেকে বিমান উড়বার খবরে খুশির ঢেউ ছড়িয়ে পরে কোচবিহারে। যদিও মাত্র ৯ সংখ্যক আসনের বিমান, তবুও অবশেষে বিমান উড়বে এই খবরেই আনন্দিত হতে দেখে গেছে কোচবিহারের মানুষদের মধ্যে। কিন্তু উদ্বোধনের আগেই পিছিয়ে গেল পরিষেবা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ