Srabanti Chatterjee: কালো জিমস্যুটে শ্রাবন্তীর হট লুকে কুপোকাত নেটিজেন, পাড়ি দিচ্ছেন হলিউডে!
বিনোদন ডেস্ক, সংবাদ একলব্য: টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে সবথেকে আলোচিত নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। কখনও ছেলে ও ছেলের বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে, কখনও ব্যক্তিগত জীবন নিয়ে, আবার কখনও নতুন সিনেমা নিয়ে চর্চায় থাকেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন দুটি কারণে শিরোনামে উঠে এসেছেন এই টলি সুন্দরী।
এবার হলিউডে পাড়ি দিচ্ছেন শ্রাবন্তী
সম্প্রতি খবরে প্রকাশ, খুব শীঘ্রই হলিউডে পাড়ি দিচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জী। আর তার প্রমাণ হিসাবে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে ব্রিটিশ তারকা টম কুলস্টোন (Tom Coulston) এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে। ব্রিটিশ অভিনেতা টম কুলস্টোন জানিয়েছেন, বলিউড থেকে অনেক নায়ক-নায়িকাই হলিউডে কাজ করেছেন, তবে এই প্রথম টলিউড থেকে কেউ কাজ করছেন হলিউডে। স্বাভাবিকভাবেই বাংলার মুখ উজ্জ্বল করতে চলেছেন তিনি।
জিমস্যুটে আগুন ঝরানো লুক
হলিউডের খবরের পাশাপাশি সম্প্রতি তাঁর পোস্ট করা কিছু ছবি তাঁকে ফের একবার চর্চায় এনেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে কালো জিমস্যুটে আগুন ঝরানো রূপে দেখা মিলেছে শ্রাবন্তীর। তাঁর এই ফিট এবং 'হট অ্যান্ড সেক্সি' লুক মুহূর্তেই মন কেড়েছে নেট জনতার। অনেকেই তাঁর এই নয়া অবতারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
টলিউডের আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন: sangbadekalavya.in