HS Exam 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি
সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো বোর্ড। উচ্চমাধ্যমিক-২০২৩ এর অ্যাডমিট কার্ড ও একাদশের রেজিস্ট্রেশন কবে দেওয়া হবে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Council of Higher Secondary Education. আগামী ১মার্চ বিভিন্ন ক্যাম্প থেকে উচ্চমাধ্যমিক-২০২৩ এর অ্যাডমিট কার্ড ও একাদশের রেজিস্ট্রেশন দেওয়া হবে।
কোন জেলায় কোথায় ক্যাম্প থেকে উচ্চমাধ্যমিক-২০২৩ এর অ্যাডমিট কার্ড ও একাদশের রেজিস্ট্রেশন দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। দীর্ঘ দুবছর করোনা সঙ্কট কাটিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক।
জেলার ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সংগ্রহ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: Click Here
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ