Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking : তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা, গুরুতর আহত ২ তৃনমূল কংগ্রেস কর্মী

তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা


bjp




তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা । বিজেপি মন্ডল সভাপতি বাড়ি ভাঙচুর এবং পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

আহত গুরুতর দুই তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর দিনহাটা নিগমনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল । অন্যদিকে আমবাড়ী এলাকায় বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয় । তৃণমূলের অভিযোগ নিগম নগর পথসভা থেকে ফেরার পথে তাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি ।

bjp

ঘটনায় নুর ইসলাম মিয়া ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হয় । যাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আহত গুরুতর হওয়ায় তাদের কোচবিহারে রেফার করা হয়।

পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল পথসভার পর হঠাৎ একদল দুষ্কৃতী নিয়ে বিজেপি 23 নম্বর মণ্ডলের সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে চড়াও হয় ও তার বাড়ি ভাঙচুর চালায় ।

অভিযোগ পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত দিনহাটা । দেখুন ভিডিও - https://youtu.be/-PD4w8QmPkE
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code