ফের পথ দুর্ঘটনা ধুপগুড়িতে, মৃত এক গুরুতর আহত তিন, ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জানা গেছে ধূপগুড়ির গিলান্ডী ব্রীজ সংলগ্ন এলাকায় এল.পি.জি ট্যাঙ্কার এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত-১ গুরুতর আহত-৩। রবিবার বিকাল ৪ টা নাগাদ একটি অল্টো ধূপগুড়ি দিকে আসছিল সে সময় উল্টোদিকে একটি ট্রাঙ্কার দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক সে সময় ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ের ৪৮ এর উপর মুখোমুখি সংঘর্ষে হয়। যার জেরে গাড়িতেই চাপা পড়ে চার ব্যক্তি।
ঘটনাস্থলে দমকল পৌঁছানোর আগে গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা, এরপর দমকলের সাহায্যে আহতদের নিয়ে আসা হয় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে।
ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের মধ্যে ১ জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ