জলপাইগুড়ির বানারহাটে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
বানারহাট ব্লকের তেলিপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। জানা যায় পুলিশের কাছে আগে থেকে খবর ছিল একটি গাড়িতে করে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ নাকা চেকিং শুরু করে দেন, একটি কালো গাড়ি ঘটনাস্থলে আসতে পুলিশ আটক করে এবং প্রথম অবস্থায় গাড়ি থেকে কিছু পাওয়া যায় নি। তারপরে আরও খোঁজ করলে গাড়ির এয়ার ফিল্টার স্টেপনী থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। আর যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকল পুলিশ আধিকারিক দের। উদ্ধার হওয়া টাকা সমেত সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে বানারহাট থানার পুলিশ। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যান, মোট টাকার পরিমান ৯৩ লক্ষ্য ৮৩ হাজার টাকা। কি করে গাড়ির ভিতরে এত টাকা এল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি কালো রঙের গাড়ি সেটি বিহার থেকে আসমের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই সূত্র মারফত বিভিন্ন থানাকে এলার্ট করে অবশেষে গাড়ি থেকে পাকড়াও করা হয় যা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ