BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

District Book Fair: জেলা বইমেলা এবার দিনহাটা সংহতি ময়দানে

District Book Fair: জেলা বইমেলা এবার দিনহাটা সংহতি ময়দানে





কোচবিহার জেলা বইমেলা (District Book Fair) এবার দিনহাটায় সেখবর আমরা আগেই জেনেছি কিন্তু কোথায় বসবে মেলা তা জানানো হয়নি। আগামী ২৭শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারী কোচবিহার জেলা বইমেলা (District Book Fair)। প্রতি বছর বইমেলা ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকেই। তবে এবার জেলা বইমেলা (District Book Fair) দিনহাটাতেই। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া দিনহাটা জুড়ে। জানা গেল, দিনহাটা সংহতি ময়দানে বসছে জেলা বইমেলা।




উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় এখবর নিশ্চিত করেছেন। বইমেলা ২৭শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারী। সাধারনত প্রতি বছর কোচবিহার শহরে হয় বইমেলা। তবে এবছর দিনহাটায় বসছে জেলা বইমেলা (District Book Fair)।



ক্ষুদ্র পত্র পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ, দিনহাটা শাখার সম্পাদক আজিজুল হক বলেছেন, এটা খুবই ভালো খবর, আমদের এটাই দাবী ছিলো, যাতে জেলা বইমেলা প্রতিটি মহকুমাতেই হয়। এই সিদ্ধান্তকে অভিনন্দন জানায় ক্ষুদ্র পত্র পত্রিকা পরিষদ, উত্তরবঙ্গ, দিনহাটা শাখা। দিনহাটা সংহতি ময়দানে বইমেলা শুনে উচ্ছ্বসিত পাঠক থেকে সাহিত্যগোষ্ঠী তা বলার অপেক্ষা রাখে না।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy