BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Group D: বেআইনিভাবে নিয়োগ ১৬৯৪ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করলো SSC

Group D: বেআইনিভাবে নিয়োগ ১৬৯৪ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করলো SSC

Group D


১৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে? এই প্রশ্নের জল্পনার মাঝেই সকল গ্রুপ ডি (Group D) প্রার্থীদের রোল নম্বর এবং তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)।নিয়োগ-দুর্নীতির মামলায় ইতিমধ্যে চাকরি গেছে কিছু অযোগ্য প্রার্থীর। এরপর কি তবে ১ হাজার ৬৯৪ জন গ্রুপ ডি শিক্ষাকর্মীর চাকরি যাচ্ছে, এনিয়ে চলছিল জল্পনা। জেলা পরিদর্শক মারফত স্কুল গুলিকে ইতিমধ্যে এবিষয়ে জানানো হয়েছে। 




আদালতের নির্দেশে বেআইনি ভাবে নিযুক্ত ১,৬৯৪ জন গ্রুপ ডি কর্মীকে  নোটিস পাঠিয়েছিল রাজ্যের স্কুলশিক্ষা কমিশনার। পরিদর্শকদের মাধ্যমে নোটিস দিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে আটটি কর্মদিবসে সময় দিয়েছিল বলে খবর। 


আদালত সূত্রে জানা গেছে, মোট ৪,৪৮৭ জনের গ্রুপ ডি পদে চাকরি হয়েছিল। তার মধ্যে ৩,৮৮০ জন চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ থাকাকালীন, ৬০৭ জনের চাকরি হয়েছে মেয়াদ শেষে। নিযুক্তদের মধ্যে ২,৮২৩ জনের চাকরি হার্ড ডিস্ক ও সার্ভারে কারচুপি করে হয়েছে বলে উঠে এসেছে সিবিআই তদন্তে। এর মধ্যে তালিকাভুক্ত ১৬৯৮ জন। এই ১৬৯৮-এর মধ্যে ৪ জন আদালতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ফলে বাকি ১৬৯৪ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল। সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 



কীভাবে দেখবেন এই তালিকা?

প্রথমে ওয়েস্ট বেঙ্গল এসএসসির সাইট http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/ এ যান। 

সেখানে প্রথমেই রয়েছে একটি নোটিস সেই নোটিসের Click here to view the notice এ ক্লিক করুন

এরপর দেখা যাবে ১৬৯৪ জনের নামের তালিকা দেখা যাবে। 
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy