উত্তর বড় শাকদলে বাড়ির অদূরে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়
উত্তর বড় শাকদলে বাড়ির অদূরে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার,খুন না আত্মহত্যা! শুরু হয়েছে ধোঁয়াশা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ঘটে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ,মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাঝে মাঝেই পারিবারিক বিবাদ লেগেই থাকতো নিজের ভাই ভাইপো দের সাথে সেই কারণেই হয়তো পরিবারের সদস্যদের মধ্যেই কেউ এই ঘটনা ঘটিয়েছে।
বুধবার সকাল আনুমানিক ৮ টা নাগাদ স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী কনক চন্দ্র বর্মন বলেন গতকাল আমরা খবর পেয়ে সেখানে গিয়ে দেখি দুজন মৃত অবস্থায় পড়ে আছে। একজন বাবু সরকার ও স্ত্রী চন্দনা বর্মন,যদিও বিবাহিত স্ত্রী নয়। এরপর পুলিশ পৌঁছায় সেখানে এবং গভীর রাত আনুমানিক দেড়টা নাগাদ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনার পর থেকে মৃত ব্যক্তির পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। খুন না আত্মহত্যা শুরু হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ