Advertisement

Natai Puja : নাটাই পূজা বা নাটাই ব্রত, Download নাটাই চণ্ডীর ব্রতকথা PDF

Advertisement
Natai Chandi Puja Brata Katha Bengali PDF download
ছবি: নিজস্ব

উৎসব প্রিয় বাঙালি—সুযোগ পেলেই মেতে ওঠে উৎসবে। তার উপর যখন গ্রামবাংলায় সোনালি ফসল ওঠার মরশুম শুরু হয়, নতুন ফসলের আগমনের আনন্দে মেতে ওঠে সমগ্র গ্রামবাংলা (Bengali culture and festivals)। অগ্রহায়ণ মাসের শীতের মরশুম তাই গ্রামবাংলায় এক অপার আনন্দের বাতাবরণ তৈরি করে।

কবি জীবনানন্দ দাশের 'অঘ্রাণ' কবিতায় এই সময়কালের গ্রামবাংলার একটি নিপুণ ও বাস্তব চিত্র ধরা পড়েছে। তিনি লিখেছেন— "এখন অঘ্রাণ এসে পৃথিবীর ধরেছে হৃদয়"। পৃথিবীর হৃদয় যে সময়ে এসে এমন উদ্বেলিত হয়, সেই মরশুমে এক অলৌকিক পরিবেশ তৈরি হবে এটাই স্বাভাবিক।

নাটাই ব্রত বা নাটাই চণ্ডীর পূজা কী?

শীতকালে নতুন ফসল ওঠার পর অগ্রহায়ণ মাস থেকে শুরু হয় নানারকম পিঠেপুলির ব্রত অনুষ্ঠান, যা চলে মাসভর। এই সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত অনুষ্ঠান হলো 'নাটাই ব্রত' বা 'নাটাই পূজা' (Natai Puja)।

বলা হয়, যাঁরা ভক্তিভরে এই ব্রত পালন করে থাকেন, তাঁদের জীবনের সব অভাব দূর হয়ে যায় এবং সংসার ধন-রত্নে পরিপূর্ণ হয়ে ওঠে।

Natai Puja rules and procedures Bengali

'নাটাই পূজা' (Natai Puja) বিশেষ করে কায়স্থ, নমঃশূদ্র ও অন্যান্য বাঙালি সম্প্রদায়ের একটি অত্যন্ত জনপ্রিয় ব্রতধর্মী পূজা। অগ্রহায়ণ মাস জুড়ে এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় (Agrahayan month brata)।

মাসের প্রথম রবিবার থেকে শেষ রবিবার, অর্থাৎ প্রতি রবিবার সন্ধ্যাবেলা নাটাই চণ্ডীর (Natai Chandi) পূজা করা হয়।

পূজার উপকরণ ও পদ্ধতি

পূজার উপকরণ: কমলি ফুল ৭টি, কচুপাতা ৭টি, তুলসীপাতা ৭টি, ধান-দূর্বা, চিতোই পিঠা এবং গুড়—এই উপকরণগুলি নাটাই চণ্ডী (Natai Puja) পূজায় আবশ্যিক।

পূজা পদ্ধতি: সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে বাড়ির মেয়ে বা বউ, অথবা বাড়ির যেকোনো সধবা মহিলা পূজা করতে বসেন। পূজার জন্য তুলসীতলায় একটি ছোট চৌক পুকুর কাটতে হয়। পূজার সময় এখানে জল ঢালেন পূজারী।

Natai Chandi Brata Katha in Bengali
"সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
স্মরন্যে অম্বিক্যে গোউরি নারায়নী নমস্তুতে ।
জয় মা নাটাই চন্ডী স্মরি মা তোমায় ।
তোমার পূজার কথা কহি মা হেথায় ।।
তুমি জারে দয়া কর সেই ধন্য হয় ।
সরল ভক্তিতে প্রিয় হও মা সদয় ।।
পূজাবিধি জানিনা মা, প্রানভরা ডাকে ।
পূজার খেলা খেলিমা তুষিতে তোমাকে ।।
ভুলিয়া ধুলার খেলা, তুলিয়াছি ফুল ।
আজ যে তুমি মা মোর ভক্তির পুতুল ।।"

ব্রতকথা পাঠ ও প্রসাদ বিতরণ

এই ভক্তিপূর্ণ প্রার্থনার পর শুরু হয় সদাগরের কাহিনি। পাঁচালির সুরে যখন সেই কাহিনি পাঠ হয়, তখন পূজারির পাশে সেই কাহিনি শোনার জন্য সাধারণ মানুষের একাগ্রতা ও ভক্তি লক্ষ্য করার মতন। এই কাহিনি পাঠের মধ্যে দিয়েই নাটাই পূজার (Natai Puja) সমাপ্তি হয়।

এরপর হয় প্রসাদ বিতরণ পর্ব। প্রসাদ বিতরণে লবণ যুক্ত এবং লবণ ছাড়া 'চিতোই পিঠা' এক অন্যমাত্রা দান করে, যা পূজার আবশ্যিক অঙ্গ (Religion News Bengali)।

নাটাই চণ্ডীর ব্রতকথা PDF ডাউনলোড করুন

ভক্তিভরে পূজার জন্য সম্পূর্ণ নাটাই ব্রতকথা ও পাঁচালি বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে পিডিএফ (PDF) সংগ্রহ করুন:

Download Bratakatha PDF

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. নাটাই চণ্ডীর পূজা বা নাটাই ব্রত কোন মাসে পালন করা হয়?

নাটাই চণ্ডীর পূজা বা নাটাই ব্রত মূলত শীতকালে নতুন ফসল ওঠার পর অগ্রহায়ণ মাস জুড়ে পালন করা হয়। মাসের প্রতি রবিবার সন্ধ্যায় এই পূজা হয়।

২. নাটাই পূজার আবশ্যিক উপকরণগুলো কী কী?

এই পূজার জন্য মূলত ৭টি কমলি ফুল, ৭টি কচুপাতা, ৭টি তুলসীপাতা, ধান-দূর্বা, গুড় এবং বিশেষ চিতোই পিঠা প্রয়োজন হয়।

৩. এই ব্রত পালনের মাহাত্ম্য কী?

বিশ্বাস করা হয়, যে পরিবারে ভক্তিভরে নাটাই চণ্ডীর পূজা করা হয়, তাদের জীবনের সব অভাব দূর হয় এবং সংসার ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ