আজকের তাজা খবর
Advertisement

Calcutta High Court : 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’ CBI তদন্তের নির্দেশ আদালতের

Advertisement

Calcutta High Court : 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’


High Court



'কার নির্দেশে অবৈধদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?' নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই শূন্যপদে নিয়োগ নিয়ে রাজ্য ও কমিশনের অবস্থান নিয়ে সমালোচনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে কমিশন।



সেই মামলাতেই বিচাপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীদের কাছে জানতে চান, কার নির্দেশে করা হয় এহেন আবেদন। ‘কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? বিচারপতির প্রশ্নের জবাবে কোনও লিখিত প্রমাণ দাখিল করতে পারেননি কমিশনের আইনজীবী। উত্তর না পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।



আজ থেকেই সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআইকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।‘কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে, শূন্যপদে অবৈধদের চাকরির জন্য আবেদন, এটা বেনামি আবেদন’। নিয়োগ মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। কাল সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ। ‘শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাহলে স্বাগত’, কোনও দালাল আসতে চাইলেও, স্বাগত, মন্তব্য বিচারপতির ।
Advertisement
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ