আমগাছে সজোড়ে ধাক্কা বাইক আরোহীর, গুরুতর জখম চালক
বুড়িরহাট ভোরামকচুয়া এলাকায় আম গাছে সজোরে ধাক্কা বাইকের, গুরুতর আহত বাইক চালক
আমগাছে সজোড়ে ধাক্কা বাইক আরোহীর। গুরুতর আহত বাইক চালক। ঘটনাটি ঘটেছে দিনহাটার বুড়িরহাট এলাকার ভোরামকচুয়া এলাকায়।
ঘটনা বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ সংশ্লিষ্ট এলাকায় রাস্তার পাশে থাকা একটি আম গাছে সজোরে ধাক্কা মারে একটি বাইক। বিকট শব্দ শুনতে পেরে স্থানীয়রা বাইরে বেরিয়ে এলে দেখতে পায় একটি বাইক সজোরে আম গাছে ধাক্কা মেরেছে এবং বাইক আরোহী রাস্তায় গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ততক্ষনাৎ স্থানীয়রা খবর দেয় দিনহাটা দমকল কেন্দ্রে।
দমকলের একটি ছোট ইঞ্জিন ও দমকল কর্মীরা এসে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এরপর মঙ্গলবার সকাল ৭টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাক্তির নাম চিরঞ্জিত সিংহ। তার বাড়ি দ্বিতীয় খন্ড ভাংনী এলাকায়।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
