Upper Primary: ৮ বছর পর শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে নিয়োগ
দীর্ঘ আট বছরের অবসান হতে চলেছে। শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ। SSC থেকে জানা যাচ্ছে আগামী ২১শে অক্টোবর থেকে শুরু হচ্ছে আপার প্রাইমারির ইন্টারভিউ। আজ থেকে শুরু কললেটার। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে।
এর আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, “আমরা পুরোপুরি আদালতের নির্দেশ মেনেই কাজ করছি। আগামী ১৪ই অক্টোবর নোটিশ দিয়ে ইন্টারভিউয়ের সূচী প্রকাশ করবো। তাঁর সাত দিন পর, অর্থাৎ ২১-২২ তারিখ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তারপর আমরা বলেছিলাম ছয় থেকে আট দিন ইন্টারভিউ চলবে। সেই ভাবেই চলবে।” সেই মতোই আজ জারি হল বিজ্ঞপ্তি।
আজ বিকেলের পরই জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ