Upper Primary: উচ্চ প্রাথমিক নিয়ে সুখবর শোনালেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
উচ্চ প্রাথমিক নিয়োগে সুখবর শোনালেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নির্দিষ্ট সময় মেনেই ১৫৮৫ জনকে ইন্টারভিউতে ডাকা হবে। তালিকা প্রকাশের সাত দিন পরে ইন্টারভিউ শুরু হবে। নির্দিষ্ট দিনেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “ পুরোপুরি আদালতের নির্দেশ মেনেই কাজ করছি। আগামী ১৬ই অক্টোবর নোটিশ দিয়ে ইন্টারভিউয়ের সূচী প্রকাশ করা হবে। ২১-২২ তারিখ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তারপর আমরা বলেছিলাম ছয় থেকে আট দিন ইন্টারভিউ চলবে। সেই ভাবেই চলবে।”
দীর্ঘ আট বছর ধরে ঝুলে আছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। প্রথম দফায় মেধা তালিকায় অস্বচ্ছতা ও গরমিল থাকায় মেধা তালিকা বাতিল করে হাইকোর্ট। পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও হয় একাধিক মামলা। ১৫০০-র বেশি শূন্যপদ নিয়োগে প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ