স্কুলে শিশুকে দিতে এসে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাবা ও সন্তান-আটক যুবক
জলপাইগুড়িতে, স্কুলে ছোটো ছোটো শিশুদের পৌঁছে দিতে ব্যাস্ত অবিভাবোকেরা, ঠিক সেই সময় ঘটে এমন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া খবরে জানা যায়, জলপাইগুড়ি পৌরসভার সামনে থাকা শিশুদের একটি ইংরেজি মাধ্যম স্কুলে রোজকার মতোই নিজের সন্তানকে পৌঁছতে আসেন এক অভিভাবক। বাচ্চাকে স্কুলের সামনে নিয়ে আসতেই দুরন্ত গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে, কোনোক্রমে শিশুটিকে ঠেলে সরিয়ে দিতে পারলেও, আহত হয় ওই শিশুর বাবা ।
এর পরেই ঘটনাস্থলে উপস্থিত বাকি ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং পথ চলতি মানুষ ওই বাইক চলককে ধরে ফেলে।
ঘটনাস্থলে থাকা নিরুপম মিস্ত্রি জানান, একজন তার বাচ্চা কে স্কুলে দিতে আসছিলো, তখন এই যুবক প্রায় ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে আসে এবং ওই ব্যক্তিকে ধাক্কা মারে, এরপর আমরা দেখি বাইক চালক মদ খাওয়া অবস্থায় রয়েছে ।
অপরদিকে আহত অরূপ সরকার বলেন, আমি বাচ্চাকে দিতে সবে স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি এমন সময় ওই মদ্যপ্য যুবক প্রায় সত্তর কিলোমিটার স্পিডে এসে আমাকে ধাক্কা মারলো।
ঘটনার খবর পেয়েই স্কুলে ছুটে আসে কতোয়ালি থানার পুলিশ এবং মদ্যপ্য বাইক চালককে আটক করে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ