মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে ছাত্রী প্রীতি যাদবের হাতে তুলে দিলেন রাণীগঞ্জ থানার পুলিশ।
রানীগঞ্জ থানার মঙ্গলপুর এর বাসিন্দা প্রথম বর্ষের ছাত্রী প্রীতি যাদব বাস ধরতে যাওয়ার সময় এক দুষ্কৃতী তার মোবাইল ছিনতাই করে পালাবার চেষ্টা করে সেই সময় প্রীতি যাদব তার পিছন ধাওয়া করলে তাকে ধরতে পারেনি।
অবশেষে রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়া চোরটিকে কয়েক ঘণ্টার মধ্যে ধরে ফেলে, তাকে রানীগঞ্জ থানা নিয়ে আসা হলে তারপর আসানসোল আদালতে পাঠানো হয়।
প্রীতি যাদবের বক্তব্য এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও রানীগঞ্জ থানার পুলিশ এবার তৎপরতার সঙ্গে ধরে ফেলে মোবাইল চোরটিকে।
ছিনতাই হওয়া মোবাইল প্রথম বর্ষের ছাত্রী প্রীতি যাদবের হাতে এসিপি সেন্ট্রাল টু সীমান্ত ব্যানার্জি ও রানীগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ দাশগুপ্ত মোবাইলটি তুলে দেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ