Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রুপ সি ও ডি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

গ্রুপ সি ও ডি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের



High Court


গ্রুপ সি ও ডি পদে ৯২৩ জনের নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। এসএসসি-কে ‘মেধাতালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দেওয়ার জন্য  নির্দেশ। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয় সময়ও নির্দেশে জানালেন বিচারপতি। 


২৮ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি দিতে হবে, নির্দেশ দেন বিচারপতি। কাউন্সেলিং শেষ হলেই সুপারিশপত্র দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপত্র দেওয়ার ইচ্ছাপ্রকাশ বিচারপতির। 


যদিও কমিশনের তরফে এই সময়ের মধ্যে নিয়োগ দেওয়া নিয়ে সওয়াল করা হয়। তখন, ১০০ জনকে দিন, মন্তব্য করেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। 


পাশাপাশি পুজোর আগে নবম-দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরুর নির্দেশ দেয় আদালত। এদিন বেআইনি নিয়োগ নিয়ে আদালতে বিচারপতি জানান, যত নিয়োগ বেনিয়ম আছে সব খুঁজে বের করে চাকরি বাতিল করতে হবে। এনিয়ে সিবিআই ও কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code