'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

Chandigarh University -র ছাত্রীদের MMS বানানো মেয়েকে জেরা ওয়ার্ডেনের, ভাইরাল ভিডিও

Chandigarh University -র ছাত্রীদের MMS বানানো মেয়েকে জেরা ওয়ার্ডেনের, ভাইরাল ভিডিও 

Chandigarh University



৬০ জন ছাত্রীর হোস্টেলের (Hostel) বাথরুমে স্নানরত অবস্থার ভিডিও (Video) অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় গতকাল রাত থেকে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (Chandigarh University)।

মধ্যরাতের পরে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী ওই ৬০ জন অন্য ছাত্রীর স্নানের ভিডিও লুকিয়ে তোলে। এরপর ভিডিওগুলি সিমলার (Shimla) বাসিন্দা একটি ছেলের কাছে পাঠিয়ে দেয়। সেই ছেলেটি ভিডিওগুলি অনলাইনে (Online) ছড়িয়ে দেয়। 

অভিযুক্ত ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে ভারতীয় দণ্ডবিধি এবং আইটি আইনের ৩৫৪ সি ধারায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এমবিএ প্রথম বর্ষের পড়ুয়া। মামলার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। মোহালির এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন যে মেয়েটি নিজের অপরাধ স্বীকার করেছেন।

কুকীর্তি জানাজানি হতেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন হোস্টেলের ওয়ার্ডেন। সেই ভিডিও আবার ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও-


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in