Latest News

6/recent/ticker-posts

Ad Code

wb police : গোপন সূত্রে খবর পেয়ে এক মহিলাকে গাঁজা সহ গ্রেফতার

গাঁজার সাথে 64 হাজার 150টাকা নগদ ও একটি মোবাইল ফোন আটক

মহিলা, পুলিশ, গাড়ি



রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাকতোড়িয়া বাজার এলাকা থেকে এক মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ ।

ধৃত মহিলার নাম তারা পাসওয়ান। মহিলার কাছ থেকে উদ্ধার হয় সাতকেজি চারশো গ্রাম গাঁজার সাথে 64 হাজার 150টাকা নগদ ও একটি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে খবর ধৃত মহিলা গাঞ্জা পুরুলিয়া জেলার পারবেলিয়া অঞ্চলে পাঁচার করার উদ্যেশে ছিল। এই খবর একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছেও ছিল তারাও একযোগে হানা দেয় বলে খবর।

ধৃত ঐ মহিলা কে আজ কুলটি থানা থেকে আসানসোল আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়া হবে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code