Train derailed at Dhupguri Shalbari station
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি মালগাড়ি। ধূপগুড়ি শালবাড়ি স্টেশনে লাইনচ্যুত হল পাথর বোঝাই মালগাড়ি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন টি। আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে শালবাড়ি স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিনের পেছনে থাকা দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
যার ফলে রীতিমতো এন যে পি থেকে ধূপগুড়ি হয়ে আসাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফালাকাটা স্টেশনে দাঁড়িয়ে পড়ে কামরূপ এক্সপ্রেস এছাড়া অন্যান্য স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস।
পরপর দুটি বগি ডিরেল হওয়ায় রেললাইনের ও ব্যাপক ক্ষতি হয়। তবে কি করে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কার নয়।
আজ দুপুর ৩.৩৫ মিনিট নাগাদ শালবাড়ি স্টেশনে মালগাড়ি ঢোকার মুখেই দুটি বগি লাইনচ্যুত হয়। এমনভাবে ট্রেনটি লাইনচ্যুত হয় যার অর্ধেক টাইমে অনলাইনে এবং অর্ধেকটা দ্বিতীয় লাইনে স্বাভাবিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ কর্তারা। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে থাকে। ঘটনা স্থলে আসেন আলিপুরদুয়ারের এ ডি আর এম রাজেশ গুপ্তা। রেল চালক এবং গ্যাংব্যাং দের সাথে কথা বলছেন জানার চেষ্টা করছেন কিভাবে এত বড় ঘটনা ঘটলো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ