আদালতের রায়ে চাকরী থেকে বরখাস্ত প্রাথমিক শিক্ষিকার ধর্নার দ্বিতীয় দিন
গতকাল ধর্নায় বসেছিলেন অবৈধ উপায়ে পাওয়া চাকরী থেকে সদ্য বরখাস্ত হওয়া এক প্রাথমিক বিদ্যালয়ের (WB Primary Teachers) শিক্ষিকা। আজ ধর্নার দ্বিতীয় দিনেও সাফ জানিয়ে দিলেন ' বিয়ে করেই ছাড়বো' ।
শিক্ষিকার দাবী বহুদিন থেকে নিশিগঞ্জ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত সেই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক চলছিল সদ্য বরখাস্ত হওয়া ওই শিক্ষিকার (WB Primary Teachers)। তবে গত ১৩ জুন হঠাৎ করে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী চাকরী থেকে বরখাস্ত হয় ধর্নায় বসা ওই শিক্ষিকা। তার চাকরী থেকে বরখাস্ত হওয়ার পর থেকে ওই অতিথি শিক্ষক তার প্রেমিকা শিক্ষিকার (WB Primary Teachers) সঙ্গে যোগাযোগ না রেখে গা ঢাকা দেন বলে অভিযোগ।
প্রেমিক হারিয়ে যাওয়ার ভয়ে অতিথি শিক্ষক যুবকের বাড়িতে মঙ্গলবার ধর্নায় বসে ওই শিক্ষিকা যুবতী (WB Primary Teachers)। গতকাল মঙ্গলবার পেরিয়ে আজ বুধবার দ্বিতীয় দিনে পড়লো ধর্না। যদিও ইতিমধ্যে অতিথি শিক্ষক যুবক জানান ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব এসেছিল, এছাড়া কোন প্রেম সম্পর্ক নেই। তাকে ফাঁসানো হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ