Madhyamik Result 2022- ৩ রা জুন মাধ্যমিকের রেজাল্ট, কিন্তু বিদ্যালয়ে থেকে কবে মিলবে মার্কশিট, সার্টিফিকেট
WB Madhyamik Exam Result 2022
দীর্ঘ প্রায় দু’বছর পর গতানুগতিক ভাবে পরীক্ষা হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের। এবার ফল প্রকাশের (Madhyamik Result) পালা। অবশেষে সামনে এলো WBBSE এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 ঘোষণার (Madhyamik Result) তারিখ, আগামী ৩ রা জুন সকাল ৯ টায় প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। এই দিনই সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট। কিন্তু কবে বিদ্যালয় থেকে মার্কশিট, সার্টিফিকেট হাতে পাবে ছাত্ররা? পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সে বিষয়ে।
অনলাইনে রেজাল্ট দেখা যাবে সকাল ১০ টা থেকে। যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result) দেখা যাবে সেগুলি হলো-
এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ৩ রা জুন সকাল ৯ টায় পর্ষদ সভাপতি এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে। সকাল ১০ টা থেকে অনলাইনে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। সকাল ১০ টা থেকে বিভিন্ন বিদ্যালয়ের হাতেও এইদিন তুলে দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ রা জুনই ছাত্রছাত্রীদের হাতে দিতে হবে মার্কশিট, সার্টিফিকেট।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...

