Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবহাওয়ার খবরঃ জেনে নিন আজকের আবহাওয়ার সংবাদ

আবহাওয়ার খবরঃ জেনে নিন আজকের Weather Report 

Weather Report



শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather report)। বৃষ্টির পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। 



দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। মূলত গতকালথেকেই উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত (weather report)। 




আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (weather report)। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে (weather report)
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code