Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: কর্মসংস্থানের ওপর জোর, রাজ‍্যে সাইকেল হাব তৈরির ঘোষনা মমতার

Mamata Banerjee: কর্মসংস্থানের ওপর জোর, রাজ‍্যে সাইকেল হাব তৈরির ঘোষনা মমতার 

Mamata Banerjee




প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের উপর যোগ দিলেন জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি রাজ্যের সাইকেলে আফসোস করে সাইকেল তৈরির কারখানার ঘোষণা দিলেন। মঙ্গলবারের মেদিনীপুর প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের একাধিক দিশা দেখালেন তিনি।



তার কথায় রাজ্যে অন্তত প্রতিটি পরিবারে একটি করে সাইকেল আছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে জনগণ তারপরেও রাজ্যে একটা সাইকেল তৈরি কারখানা নেই তাই এদিন তিনি রাজ্যের সাইকেল তৈরির কারখানার ঘোষণা দিলেন। এদিন তিনি জানালেন, “এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব।” সেখানে প্রচুর কর্মসংস্থান বলেও আশা তাঁর।



রাজ্যের তরফে কর্মসংস্থানের জন্য জেলায় জেলায় জব ফেয়ারের আয়োজন করা হচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে প্রতিশ্রুতি দিলেও চাকরি মিলছে না। এবার সচিবদের কড়া হাতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যাতে সুষ্ঠভাবে জব ফেয়ার সম্পন্ন করা যায়, তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি, ৫৬ জন প্রাক্তন মাওবাদীকে চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।




এদিনের প্রশাসনির বৈঠকে পাঁচজন শিল্পপতি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজনকে খড়গপুরের শিল্পপার্কে জমি দেওয়া হচ্ছে সাইকেল হাবের জন্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code