Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral News : বরযাত্রীদের খাবার কম দেয়ায় সংঘর্ষ! আহত ১০

Viral News : বরযাত্রীদের খাবার কম দেয়ায় সংঘর্ষ! আহত ১০



বরযাত্রী
ছবি-যমুনা টিভি



বাংলাদেশের নরসিংদীতে বিয়ে বাড়িতে খাবার কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার বিকেলে নরসিংদীর রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।




এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আতাউরের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে ২০ মে শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। দুপুরের পর বরযাত্রী আসলে শুরু হয় খাওয়া-দাওয়া।




এক পর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেয়ায় বরের বাবা রফিকুল ইসলাম খাবার ভর্তি প্লেট ফেলে দেন। এরই জেরে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।




পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যায় বরযাত্রীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code