কোচবিহার থেকে ফিরে দুপুরেই মৃত বিজেপি নেতার বাড়িতে যাবেন অমিত শাহ
অবশেষে সাড়ে ৫ ঘণ্টা পর বিজেপি যুবনেতার দেহ উদ্ধার পুলিশের। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পুলিশকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলে বিজেপি নেতা -কর্মীরা। টেনে-হিঁচড়ে বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে গোটা এলাকা। মৃতদেহের ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানাযাচ্ছে কোচবিহার থেকে ফিরে দুপুরেই মৃত বিজেপি নেতার বাড়িতে যাবেন অমিত শাহ। এমনি ঘোষণা করেছেন কাশীপুরের ঘটনাস্থলের বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত অমিত শাহের রাজ্য সফরের মাঝেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি। এদিন সকালে চিৎপুর থানার পুলিশকে মৃতদেহ তুলতে বাধা স্থানীয়রা। কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন বলে অভিযোগ পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ