মা আসছে ...

Anubrata Mandal: ফের বিপাকে অনুব্রত, পিছু ছাড়ছে না CBI, ফের তলব

ফের বিপাকে অনুব্রত, পিছু ছাড়ছে না CBI, ফের তলব


Anubrata Mandal



প্রায় চারঘণ্টা জেরার পর ফের সিবিআই দফতরে ডেকে পাঠানো হল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবারেই সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি।



সিবিআই সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের বেশ কিছু উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। আর তাই ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত বেশ কিছু নথি আজ দেখাতে পারেননি অনুব্রত।আগামী সপ্তাহে বুধবার যাবতীয় নথি নিয়ে তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে।



দীর্ঘদিনের টালবাহানার পর শেষ পর্যন্ত আজ সিবিআই-এর মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। কিন্তু অসুস্থতার কারণে সিবিআই -এ হাজিরা দিতে পারেননি অনুব্রত মণ্ডল। এবার কার্যত নিজ ইচ্ছেই হাজিরা দিতে গেলেন। আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। আর তারপরেই আজ হাজিরা দিতে গেলেন তিনি।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in