KKR vs PBKS: উমেশের পেস আর রাসেলের মাসলে পাঞ্জাবকে কুপোকাত করে জয় ছিনিয়ে নিল KKR
এক অনবদ্য ম্যাচ খেলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে উমেশের পেস ঝড় আর রাসেলের মাসলের জোড় কলকাতাকে জয় এনে দিল।
এদিনের ম্যাচে প্রথম ব্যাট করতে নামে পাঞ্জাব। আর শুরুতেই কলকাতা বোলিং শিবির আঘাত হানে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে। বল হাতে আগুন ঝড়ালেন নাইটদের দুই পেসার উমেশ যাদব ও টিম সাউদি। শুরুতেই ১ রানে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নের ফেরান। এরপর শিখর ধাওয়ান (১৬), লিভিংস্টোন (১৯), রাজ বাওয়া (১১) শাখরুখ খান (০) ফিরে যান একেএকে। ভানুকার ৩১ ও রাবাডার ২৫ রানের দৌলতে পাঞ্জাবের স্কোরবোর্ডে ওঠে ১৩৭।
নাইট শিবিরে পাল্টা আঘাতে ব্যর্থ হন পাঞ্জাবের বোলিং শিবির। কলকাতার হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন অর্শদীপ সিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন রাহানে। বেঙ্কটেশ আইয়ার ৭ বলে ৩ রান করে আউট হন। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন নাইট দলনায়ক শ্রেয়স আইয়ার। দুই বল খেলে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রানা। এরপরেই শুরু হয় রাসেল ঝড়। ২টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭০ রান করে অপরাজিত থেকে কলকাতাকে জয়ের স্বাদ এনে দেন রাসেল।
পাঞ্জাবের ১৩৭-র জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায় কলকাতা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ