Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ থেকে শুরু হল পবিত্র রমজান মাস, ৩০ দিন রোজা রাখার প‍র পবিত্র ঈদ

আজ থেকে শুরু হল পবিত্র রমজান মাস, ৩০ দিন রোজা রাখার প‍র পবিত্র ঈদ

রমজান মাস




আজ থেকে শুরু হল ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। এই মাসে সকল মুসলিম ধর্মালম্বী মানুষ রোজা রাখেন। ত্রিশদিন রোজা রাখার পর আসবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের খুশিতে একসাথে নামাজ আদায় করা, রুটি ও স‍্যামাই খাওয়া এই ঈদের রীতি। একে অপরের মধ‍্যে খুশি বন্টন করা।




মুসলমানদের জন্য রমজান এমন একটি মাস যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের (Quran) প্রথম শ্লোক হজরত মোহাম্মদের (Hazrat Muhammad) কাছে আজ থেকে প্রায় ১,৪০০ পূর্বে অবতীর্ন হয়েছিল বলে এক প্রতিবেদন থেকে জানা যায়।




পবিত্র রমজান মাসে সকলে একে অপরকে 'রমজান মোবারক' বা 'রমজান 'রমজান করিম' বলে শুভেচ্ছা জানান এবং একে অপরের জন্য শুভ কামনা করেন।




৩রা এপ্রিল ভোররাতের আগে খাবার খেয়ে শুরু হয় রোজা। ফজরের নামাজের আযানের আগে পর্যন্ত খাওয়া যায়। এরপর সূর্যোদয় থেকে সারাদিন না খেয়ে থাকতে হয়। সন্ধ‍্যার নামাজ অর্থাৎ মাগরিবের নামাজের আযানের সময় ইফতার বা রোজা ভাঙা হয়।




এই মাসে ইসলাম ধর্মের মানুষেরা দান, খয়রত করে। পরম করুণাময় আল্লাহ তায়ালার ইবাদত করে। আল্লাহ তায়ালাকে খুশি রাজি করানোর জন‍্য নামাজ আদায় করে, দোয়া করে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code