Sayani Das : ঐতিহাসিক জয় বাঙালি কন্যার, এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন
শুধু ভারতবর্ষ নয় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করলো পূর্ব বর্ধমান জেলার কালনার সায়নী দাস (Sayani Das) ।
বাংলার মহিলা সাঁতারু সায়নী দাস (Sayani Das) এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল (Molokai Channel) পার হয়ে। মলোকাই চ্যানেল (Molokai Channel) জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী (Sayani Das)।
রটনেস্ট চ্যানেল (২০১৬) ও ক্যাটলিনা চ্যানেল (২০১৯) জয়ের আগে ২০১৬ সালে সায়নী (Sayani Das) ইংলিশ চ্যানেল জয় করেন। এ বার (২০২২) সায়নী মলোকাই চ্যানেল (Molokai Channel) জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। মহিলা সাঁতারু হিসাবে সায়নী (Sayani Das) এই নিয়ে চারটি চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরি করলেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ এক সংবাদমাধ্যমকে একথা জানান সাতারুর বাবা ও কোচ রাধেশ্যাম দাস।
মেয়ের এই ঐতিহাসিক জয় নিয়ে তার বাবা রাধেশ্যাম দাস জানান, মলোকাই চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে সায়নী (Sayani Das) টানা দু'বছর কঠিন অনুশীলন করেছেন। ২৯ মার্চ মার্কিন মুলুকে পা রেখেছিলেন সায়নী। প্রথম দু'সপ্তাহের মধ্যে মলোকাইয়ের জলে নামার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫-৪৫ কিমি ছিল।। যা মলোকাইয়ের জলে নামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। প্রতি ঘণ্টায় ২০-২৮ কিমির মধ্যে এলেই জলে নামাটা সম্ভব হবে। ঢেউ ছিল দু'মিটারের উপরে। রয়েছে কারেন্টও। অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি।
রাধেশ্যাম বাবু আরও জানান ,'প্রতিকূল আবহাওয়ায় জলে সায়নী নামতে না পারলেও অনুশীলন বন্ধ করেনি। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে টানা বাইশ দিন সায়নী কঠিন অনুশীলনে চালিয়ে গিয়েছে।' অবশেষে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে ২৮ এপ্রিল ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ সায়নী মলোকাইয়ের জলে নামেন। তার পর টানা ১৯ ঘণ্টার বেশি সাঁতার কেটে মলোকাই চ্যানেল (Molokai Channel) জয় করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ