বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কেন ছবি তৈরি হয়নি? The Kashmir Files দেখে প্রশ্ন তসলিমার
'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) ছবি দেশ ও দেশের বাইরে প্রভাব ফেলেছে। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর(Kashmir) থেকে উৎখাত করার যে বাস্তবের কাহিনী উঠে এসেছে তা মন জয় করেছে সাধারণ সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকদের। সম্প্রতি এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তসলিমা নাসরিন(Taslima Nasreen)।
তসলিমার প্রশ্ন কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি এখনও তৈরি হয়নি। টুইটারে তিনি লেখেন, 'আজ দ্য কাশ্মীর ফাইলস দেখলাম। যদি এই ছবির গল্প ১০০ শতাংশ সত্যি হয়, কোনও বাড়তি ঘটনা না থাকে, অর্ধসত্য কাহিনী না থাকে তাহলে এটা সত্যিই খুব দুঃখের। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়া উচিত। আমি বুঝতে পারিন, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি এখনও তৈরি হয়নি।'
ইতিমধ্যেই দ্য কাশ্মীর ফাইলস সাতদিনে বক্স অফিস কালেকশন ১০০ কোটি করেছে। ছবির বানিজ্য বিশেষজ্ঞরা বলছেন আগামিদিনে ৩৫০ কোটি টাকা ব্যবসা করবে অনুপম খের(Anupam Kher), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), পল্লবী যোশী(Pallabi Joshi), দর্শন কুমার(Darshan Kumar) অভিনীত এই ছবি। শেষমেশ কি হয় তাই দেখার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ