Russia-Ukraine War: নিরাপত্তা পরিষদের যুদ্ধ থামানোর আরজি জানাল ভারত!
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামেনি এখনো। ভারত ফের রাষ্ট্রসংঘে শান্তির বার্তা দিল। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আরজি জানাল নয়াদিল্লি।
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত আর রবীন্দ্র সংঘাত নয়, কূটনীতির মঞ্চে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলে মত দেন। এদিন নিরাপত্তা পরিষদের বৈঠকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত আর রবীন্দ্র বলেন, 'দুই পক্ষের কাছেই বারবার সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘাত থামাতে আলোচনা ও কূটনীতির কোনও বিকল্প নেই। ভারতীয়দের উদ্ধারে সহায়তা করার জন্য আমি সমস্ত সহযোগী দেশগুলিকে ধন্যবাদ জানাই। আমরা দুই পক্ষের কাছেই সরাসরি আলোচনায় বসার আবেদন জানাচ্ছি।'
তিনি আরও জানান, সংঘাত থামাতে কিয়েভ ও মস্কো দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ